
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইস) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম।এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সমাজসেবা অধিদপ্তরের গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা সানজিদা সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব-উল-আলম খাসনবীশ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান,উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিনসহ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।
সেমিনারে প্রান্তিক বিভিন্ন পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার