
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের চক্ষু রোগীদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে সোমবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা করে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল।
সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সকালে এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র সমৃদ্ধি প্রকল্পের ফোকাল পারসন আইনুল হক, প্রকল্পের সদর উপজেলা কো-অর্ডিনেটর আলামিন, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আউটডোর কর্মকর্তা হামিদুর রহমান।
ক্যাম্পে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মধ্য থেকে একশ জনের চোখে অপারেশন ও বিনামুল্যে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল