
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্প এর আওতায় সিএসও সদস্যদের নিয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে প্রকল্প অফিস সভাকক্ষে মানব কল্যাণ পরিষদের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
নেটজ্ বাংলাদেশ এবং বিএমজেড এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহা. আরশেদুল হক। এ সময় স্বাগত বক্তব্য রাখেন এমকেপির রাশেদুল আলম।
সিএসও সভাপ্রধান মোবারক আলীর সভাপতিত্বে সভায় সম্পাদক হালিমা আক্তার ডলি, সদস্য সফিরুল ইসলাম,দিলরুবা খানম,জাহাঙ্গীর আলম ও মানবকাল্যাণ পরিষদের শিরিন সুলতানা ইউনিয়ন পর্যায়ে নানা রকম সমস্যার কথা তুলে ধরেন। সভায় সদস্যদের সামনে থানার নানা রকম কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের সমস্যা সমাধানের আশ্বাস দেন থানার এই কর্মকর্তা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২