হোম » সারাদেশ » জামায়াতের আমীরসহ ২ নেতার গলায় জুতার মালা দিলো গ্রাহকরা

জামায়াতের আমীরসহ ২ নেতার গলায় জুতার মালা দিলো গ্রাহকরা

রবিউল হাসান লায়ন: জামালপুরের মাদারগঞ্জে প্রতারক সমবায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতি পরিচালিত একটি একটি দোকানে গোপনে মালামাল সরানোর সময় গ্রাহকরা ২ জামায়াত নেতা কে আটক করে গলায় জুতার মালা দিয়েছে। আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস হোসেনসহ  তার সহযোগী বলে জানা গেছে।

আল আকবা সমবায় সমিতির সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আঃ রহিম সহ আরো কয়েকজন জানান, শনিবার ভোরে  মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নীচ তলায় তাদের পরিচালিত ওয়ান এ নামের একটি রেডিমেড পোষাক দোকান থেকে ২ জন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে। এ সংবাদ পেয়ে  গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে ঐ দোকানে বেঁধে রাখে। তাদের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেস হোসেন এর পরিচয় জানা গেছে। তিনি দাবী করেন দোকানে তার অংশিদারিত্ব রয়েছে।

শনিবার দিবাগত রাতে তাদের গণ পিটুনি দিয়ে গলায় জুতার মালা পরানো হয়। এই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আল আকাবা সমবায় সমিতির গ্রাহক আজাহারুল ইসলাম জানান, ঐ সমিতি কয়েক হাজার গ্রাহকের ৭শ কোটি আমানত আত্মসাৎ করে পালিয়েছে। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে ১ বছর আগে থেকে অফসি বন্ধ  গা ঢাকা দেয়। আটক ২ জন কে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন নিশ্চিত করেছেন।

এ বিষয়ে  জামায়াতের বক্তব্য জানতে জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট আব্দুল আউয়ালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস আল ওয়ান এ নামক  একটি রেডিমেট পোষাক প্রতিষ্ঠানে চাকুরি করেন। সেই প্রতিষ্ঠানের মাদারগঞ্জ শাখার মালামাল আনতে গেলে গ্রাহকরা তাকে আটক করেন। তার সাথে যা ঘটনা হয়েছে তা অন্যায়। কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারো নেই। আর ওই সমিতির আর্থিক ক্যালেঙ্কারির সাথেও জামায়াত জড়িত নয়। যারা আমাদের জামায়াত নেতাদের সাথে অন্যায় করেছে আমরা কাউকে ছাড় দিবো না। প্রত্যকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!