
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট পৌর (শাখা)’র ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। আব্দুর রাজ্জাক হোসেনকে সভাপতি, জাকারিয়া সাধারণ সম্পাদক ও আব্দুস সাত্তার কে ক্যাশিয়ার করে দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।
গত শুক্রবার (১৬ই মে ) সন্ধ্যায় ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের কাৰ্য্যালয়ের খান মার্কেটে ইজিবাইক মালিক – শ্রমিক সমিতির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। ধুনট পৌর (শাখা)’র ইজিবাইক মালিক – শ্রমিক সমিতির কমিটি গঠন করাকালীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট পৌর যুবদলের নেতা পরাগ হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন, পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি টি,এম, নূর আলম লিখন, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিক খান ও পৌর যুবদলের নেতা শরিফ’সহ পৌর ইজিবাইক মালিক- শ্রমিক সমিতির অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার