
পলাশ মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নিজস্ব ভবন পেলেন বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকরা। আজ বুধবার বিকাল ৫টায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ভবন নির্মানের ফলক উম্মোচন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা ফেরদৌস আরা।
এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম প্রমূখ।দীর্ঘ প্রায় ৩৭ বছর আগে বসুন্ধরা গ্রুপ বাঞ্ছারামপুর প্রেসক্লাবের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন ৬ শতক জায়গা কিনে দিলেও কোনো নির্বাচিত কমিটি না থাকা ও বাধা-বিপত্তির কারণে এতোবছর জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিলো।
প্রেসক্লাব গঠনের ৩৬ বছর পর নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হলে এই কমিটি ভবন তৈরীর উদ্যোগ নেয়।ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহেইল আহমেদ, শাহিন আহমেদ সাজু, পলাশ মিয়া, আলাউদ্দিন সাদি, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ কমিটির সদস্যরা।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ