
এইচ এম রুহুল কাদের , চকরিয়া :চকরিয়া উপজেলা পরিষদের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রীমা সুশীল তপু নামের এক কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে । এই ঘটনায় ভুক্তভোগী কাহারিয়া ঘোনার কমিশনার পাড়ার শাহেদুল ইসলাম নামেন এক ব্যাক্তি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায়, মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে স্বাস্থ্যসম্মত বাথরুমে পাওয়ার জন্য নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন নিয়ে নিয়ম অনুযায়ী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রীমা সুশীল তপুর কাছে জমা দিতে গেলে ৫শত টাকা দাবি করে । পরে কোনোরকম বুঝিয়ে ৩শত টাকা দেয় । এইঘটনায় ক্ষিপ্ত হয়ে আরো ২শত টাকা দাবি করা নিয়ে ভুক্তভোগীর সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহেদুল ইসলাম উক্ত ঘটনা ভিডিও করে সোসাইল মিডিয়াতে প্রচার করে। পরে বাধ্য হয়ে ঘুষের সেই টাকা ফেরত দিলেন।
গরিবের বাথরুম, টিউবওয়েলসহ বিভিন্ন বিষয়ে আবেদন পত্র গ্রহণ করে নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানোর জন্য প্রতি আবেদন ৪-৫ শত টাকা করে নেয়ার একটি নিয়ম-নীতিতে পরিণত করার অভিযোগ উঠেছে । এই অফিস সহকারীর দৈনিক অবৈধভাবে অন্তত দৈনিক আয় ২০ হাজারের অধিক বলে জানান অনেকে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে যাচাই-বাছাই করা হচ্ছে । অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিকভাবে অফিসের কাজ থেকে বিরত রাখা হবে । অভিযোগটি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে পাঠানো হবে ।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩