
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ খুনের সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাহিরে অপরাধী। গত ৭ মে গভীর রাতে তাহাজ্জুদ আদায় করার সময়, রান্নাঘরের এডজাস্ট ফ্যান খুলে আততায়ীর ছুরিকাঘাতে নিজ গৃহে নিহত হন তাহেরা বেগম (৬৫)।
নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া বাজার সংলগ্ন মুন্সি বাড়ির, খিলপাড়া বাজারের ব্যবসায়ী তারেক বিন ইসলাম এর মাতা তাহেরা বেগম। ১২ মে (সোমবার) বিকেলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে খুনিদের সনাক্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম কিরন, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন ও ইউনিয়ন নেতা আব্দুল কাদের, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা ফরিদ উদ্দিন, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের মেহেদী হাসান বকসী প্রমুখ।
বক্তরা, বক্তব্য বলেন, ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অপরাধীদের সনাক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৩ দিনের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টিন্তমূলক শাস্তির দাবী জানান।