
রবিউল হাসান লায়ন: জামালপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী (৭০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃত আব্দুল আলী বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোর এলাকার মৃত মাতবর আলীর ছেলে।
জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর নির্দেশনায় রবিবার রাতে বকশীগঞ্জ থানাধীন বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-১ এর সদস্যবৃন্দ। এসময় বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর বসতবাড়ি থেকে গাঁজাসহ আব্দুল আলীকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান এবং এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার। এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জনসাধারণকে পুলিশের সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। জনসাধারণের সহযোগিতায় জামালপুর জেলা পুলিশ মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।