
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত এক মামলার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ই মে) ভোরে সিমাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও ররোয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোমেনা খাতুন (৫৩) , বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর ইসলামের স্ত্রী শিখা খাতুন (৪০) ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ