প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
বগুড়া শিবগঞ্জে ছোট স্ত্রী কর্তৃক ২য় স্ত্রীকে মারপিট ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে ছোট স্ত্রী কর্তৃক ২য় স্ত্রীকে মারপিট করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ। থানার অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার মন্ডলপাড়া গ্রামের শ্রী বিপুল চন্দ্রের ২য় স্ত্রী শ্রীমতি বীনা রানী (২৮) ও তার শিশু কন্যা সুভশ্রী কে নিয়ে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। বিপুল চন্দ্রের পূর্ব পরিচিত বানাইল গ্রামের শ্রী সাধন মহন্তের কন্যা শ্রীমতি স্বপ্না রানী (২৮) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে গত ৮ই মাস পূর্বে স্বপ্না রানী কে বিবাহ করেন।তারপর থেকে বিপুল চন্দ্র ও তার ২য় স্ত্রী শ্রীমতি বীনা রানীর সাথে মাঝে মধ্যে এ বিষয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। হঠ্যাৎ গত ৮ মে বিকাল ৪ টায় শ্রীমতি বীনা রানী তার শিশু কন্যাকে নিয়ে বানাইল গ্রামের ছোট স্ত্রীর বাড়িতে আসেন কথা কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী শ্রীমতী বীনা রানী ছোট স্ত্রীকে বলেন তোমার কথা মতো আমি তোমার বাড়িতে এসেছি। তুমি যে আমার স্বামীকে বিবাহ করেছ বিবাহের রেজিঃ কাগজ দেখাও।
এনিয়ে সংঘর্ষের একপর্যায়ে শ্রী সাধন মহন্তের স্ত্রী শ্রীমতি সপ্তমী রানী (৫০) তার মেয়ে স্বপ্না রানী (২৮) ও সাধনের অপর কন্যা কুমারী পুতুল রানী (২২) শ্রীমতি বীনা রানী কে মারপিট করিয়া আহত করে। একপর্যায়ে তার মাথার চুল কেচি দিয়ে কেটে ফেলে। বর্তমানে শ্রীমতি বীনা রানী শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে বীনা রানী বলেন আমি শুনেছি আমার স্বামী আবারো বিবাহ করেছে। তার বিবাহের রেজিঃ কাগজ দেখার জন্য আমি এসেছিলাম। তারা আমাকে মারপিট করে এবং মাথার চুল কেটে ফেলে।
তিনি আরো বলেন আমার স্বামী প্রথমে উপজেলার সাদুল্যাপুর গ্রামে বিবাহ করে ছিলেন। এব্যাপারে ছোট স্ত্রী শ্রীমতি স্বপ্না রানী বলেন আমরা তাকে মারপিট করিনি এবং মাথার চুল কেটে দেইনি।সে পরিকল্পিত ভাবে মাথার চুল কেটে আমাদের বাসায় এসে এধরনের ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে শ্রী বিপুল চন্দ্র বলেন ইতি পূর্বে বীনা রানী আমার প্রতি পক্ষের পরামর্শে আমার নামে বিভিন্ন কুৎসা রটায়। একারনেই আমি স্বপ্না রানীকে বিবাহ করিতে বাধ্য হয়েছি। ছোট স্ত্রী কর্তৃক ২য় স্ত্রীকে মারপিট ও মাথার চুল কাটা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন ঘটনার সময়ে আমি বানাইল গ্রামে ছিলাম না। তবে ছোট স্ত্রী কর্তৃক ২য় স্ত্রীর মাথার চুল কাটার প্রশ্নই আসে না।
তিনি আরো বলেন আমার ২য় স্ত্রীর বড় বোন রিতা রানী ও চন্দনা রানীর নিকট থেকে কর্জ বাবদ নেওয়া ৬ লক্ষ টাকা চাইতে গেলে পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জমান শাহীন বলেন ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.