
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান মিয়া। বর্তমানে তার বয়স প্রায় ৬৫ বছর। এই বৃদ্ধ পেশায় একজন পাথর ভাঙ্গা শ্রমিক। তার কোন ছেলে সন্তান নেই। স্ত্রী ও ছয় মেয়ে নিয়েই তার সংসার। তিনি পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ।
বয়সের ভারে শরীর নুয়ে গেছে। বর্তমানে সে কাজ করতে অক্ষম । ফলে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। গত কয়েকদিন থেকে অতিকষ্টে দিন কাটছে তার। গ্রামবাসির মাধ্যমে সংবাদ পেয়ে সেই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রৌমারী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম (শফিক)খোজখবর নেন।
বুধবার বিকালে ওই অসহায় পরিবারের বাড়িতে যান । পরে অসহায় মো.নুরুজ্জামান এর হাতে চাউলের বস্তাা ও নগদ অর্থ তোলে দেন। ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক বলেন,এই অবস্থায় মানবিক দিক বিবেচনা করে আমি সাধ্যানুযায়ী অসহায় পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এসময় তিনি স্থানীয় এলাকার বিত্তবান ও প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতাই হতে পারে অসহায় এ পরিবারের দূঃসময়ের সহায়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান