প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভৈরবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভৈরবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে রবিন্দ্রনাথ ও বাংলাদেশ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ও ছিদ্দিকুর রহমান, প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ। আলোচনা সভা শেষে রবিন্দ্রনাথের উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.