
শাহজাহান সিরাজ: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ৭ মে বুধবার সুন্দরগঞ্জের ছাপড়হাটী এস সি উচ্চ বিদ্যালয়ে হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির ৯০ জন অভিভাবক নিয়ে দিনব্যাপী এক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার (পলাশবাড়ি) এডুকেশন অফিসার মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় ও ছাপড়হাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র বামনডাঙ্গা অঞ্চলের সিনিয়র রিজওনাল ম্যানেজার রনজিত কুমার আচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা মন্ডলের হাট ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ কাফি মন্ডল, আশা এডুকেশন সুপার ভাইজার মোঃ শাহজাহান কবীর, ছাপড়হাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সম্পা আক্তার, আশা মন্ডলের হাট ব্রাঞ্চের সহকারি ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন, ছাপড়হাটি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ শফিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল