প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ
দোহাজারী পৌরসভার লোকমান পাড়ায় সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার লোকমান পাড়ার একটি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এব্যাপারে স্থানীয় জনগণ দোহাজারী পৌরসভা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের লোকমান পাড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে সড়ক উন্নয়ন কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। ঠিকাদার আর.সি.সি ঢালাই কাজে নিম্নমানের রড, কংক্রিট এবং বালি ব্যবহার করেন। পরিমানের তুলনায় একেবারে সামান্য সিমেন্ট ব্যবহার করেন। ৬ ইঞ্চি ঢালায়ের পরিবর্তে বেশির ভাগ রাস্তায় ৩ ও ৪ ইঞ্চি ঢালাইয় প্রদান করেন। এতে এলাকাবাসী বাঁধা প্রদান করলেও তারা ক্ষমতার অপব্যবহার করে নিম্নমানের কাজ সম্পাদন করেন।
উক্ত রাস্তার আর.সি.সি ঢালাইয়ে অনিয়মের করেছে সাব কন্ট্রাক্টর ইউসুপ ও বাদশা। নিম্নমানের কাজ করায় সড়কটির টেকসই নিয়ে চলছে সমালোচনা। চলতি বর্ষাতেই তা নষ্ট হয়ে চলাচল অনুপযোগি হয়ে পরবে বলে সাধারণ মানুষরা আংশকা প্রকাশ করছেন। তাই সুষ্ট তদন্ত করে সংশিষ্ট সাব ঠিকাদার/কন্ট্রাক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পৌরসভার পৌর প্রশাসক ডিপ্লোমেসি চাকমাকে বারবার কল দিয়েও ফোন রিসিভ না করায় তার মতামত পাওয়া সম্ভব হয়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.