প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
চারঘাটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খালেক’কে গ্রেফতার করেছে র্যাব-৫

আবুল হাশেম: রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজারে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (৪৫), পিতা মোঃ আনসার আলী, সাং-মহদিপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে এবং জব্দকৃত আলামত ৩৯৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০১টি ব্যাটারী ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী, মোবাইল-০১টি, সীম-০১ টি উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজার নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অদ্য তারিখে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ব্যাটারী ইঞ্জিন চালিত ভ্যান সহ গ্রেফতার করে এবং উক্ত ভ্যানের ব্যাটারী রক্ষিত বক্সের ভিতর হতে অবৈধ মাদকদ্রব্য ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় ভ্যান চালক। ভ্যানে যাত্রী ও পণ্য পরিবহণের আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.