
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : অনুমোদনহীন (অবৈধ) চকরিয়া বদরখালী জেনারেল হাসপাতালে চলছে রোগী ভর্তি করে চিকিৎসা বানিজ্য । অপারেশন থিয়েটার চালু করে চালিয়ে যাচ্ছেন ছোট-বড় অপারেশন । নামমাত্র এই হাসপাতালে নাই ডিপ্লোমাধারী ল্যাব টেকনিশিয়ান ও নার্স । পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল ছাড়া হাসপাতাল পরিচালনা করছেন। এই অবৈধ হাসপাতালের অপচিকিৎসা বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।
বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: রকিবুল হোছাইনের কাছে জানতে চাইলে হাসপাতালের সকল বিভাগের অনুমোদন আছে বলে জানান । চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন বলেন , হাসপাতালটি দ্বিতীয় শ্রেণীর , হাসপাতালের কাগজপত্র নবায়ন নাই। সকল অবৈধ হাসপাতাল ও ল্যাবের বিরুদ্ধে খুব শীগ্রই অভিযান পরিচালনা করা হবে ।