প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন

রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার রুহিয়া থানাধীন পাটিয়াডাঙ্গী বাজারে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে আশপাশের ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাক প্রতিবন্ধী তামান্নাকে ধর্ষণকারী এলাকার মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী শাহাজাহান(গেন্দু) ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষল ও জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন, সহসভাপতি আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তৃাতা বলেন গেন্দু একজন মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী তিনি ইতিপূর্বে আরও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আমরা এই ধর্ষক গেন্দুর (শাহাজাহান) সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। বক্তৃতারা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা পাটিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.