
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ টি পরিবারে এক বান্ডিল করে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব টিন বিতরণ করা হয়। এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান