প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
চন্দনাইশে মাসব্যাপী দেশিও বাণিজ্য মেলা শুরু

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশে অর্ধশতাধিক স্টলে দেশিও পণ্যের সমাহার, দীর্ঘদিন পর শহরের অনুকরণে গ্রামীণ পরিবেশে চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মনোরম পরিবেশে গত ১ মে থেকে মাসব্যাপী দেশিও পণ্যের বাণিজ্য মেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম রাহী। প্রধান অতিথি ছিলেন পৌর এলডিপির সভাপতি এম আইনুল কবির।
আয়োজক কমিটির সদস্য আলী ইমরানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পৌর এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, বিএনপি নেতা সেলিম উদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা তসলিম উদ্দীন, সাইফুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, মো. মহিউদ্দীন, মোজাম্মেল হক, শাহাদাত হোসেন মুন্না, মাসুদ ফারভেজ রিগ্যান, নাজিম উদ্দীন, মো. আরমান প্রমুখ। মেলায় শোভা পেয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ দোলনা, ব্রাহ্মণবাড়িয়ার সার্কাস, স্বল্প দৈর্ঘ্যের ট্রেন, শিশু পার্কের সেই রাউন্ড চক্র, রকমারি খাবারের দোকান, ফার্নিচার, আবসাবপত্র, খেলনা, ক্রোকারিজ, জুতা, কাপড়, কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের পণ্য। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলছে। নামমাত্র মূল্যে ১০ টাকার টিকেট নিয়ে প্রবেশ করা যাচ্ছে মেলায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.