
এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পাঁচ বছরের শিশুকে ধর্ষণচষ্টার অভিযোগে লম্পট মানিক মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২ই মে) উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক মিয়া পারনাটাবাড়ি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পারনাটাবাড়ি গ্রামের এক কৃষকের মেয়ে (৮) স্থানীয় একটি কওমি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। গত শুক্রবার সকালে ওই শিশু একই গ্রামে নানার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে মানিকের বাড়ির সামনের রাস্তায় পৌঁছে শিশুটি। এ সময় শিশুকে মিথ্যা প্রলোভন দিয়ে ও লোভ দেখিয়ে তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় মানিক। এরপর মানিক ওই শিশুকে ঘরের ভেতর ধর্ষণচেষ্টা চালায়। তখন শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে মানিক কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মানিকের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের দায়ের করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক ঘটনার সত্যতা স্বীকার করেছে। শনিবার সকালে আসামি মানিককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে এবং জবানবন্দী রেকর্ড করার জন্য ভিকটিমকে বগুড়া আদালতে পাঠানো হবে

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান