
আবুল হাশেম: শ্রমিক মালিক এক হয়ে-গড়বো এদেশ নতুন করে’ ও ‘শ্রমজীবী মানুষের অধিকার- বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘায় মহান মে দিবস পালিত হচ্ছে।
রাজশাহীর বাঘায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা মনসুর রহমান উপস্থাপনায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি প্রোগ্রামার কর্মকর্তা এস এম জি আযম, উপজেলা জাইকা প্রতিনিধি আল্পনা ইয়াসমিন।
এ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান