
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া ধুনট উপজেলা (শাখা)র বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ই মে) সকাল ৯ টার দিকে আদর্শ স্কুল থেকে ধুনটের মুল ফটকে র্যালি করে প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলা শাখা ও এমপি পদপ্রার্থী ধুনট, শেরপুর এলাকা, আলহাজ্ব দবিবুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট উপজেলা সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট উপজেলা শাখা অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, প্রধান বক্তা মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখা, বিশেষ আলোচক রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ, প্রভাষক মাওলানা আব্দুল করিম উপদেষ্টা শ্রমিক কল্যাণ ধুনট উপজেলা, প্রভাষক আতাউর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখা সহ প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩