
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ (১লা মে) (বৃহস্পতিবার ) মোরেলগঞ্জ মহান মে দিবস পালিত হয়।
মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নু’র সভাপতিত্বে দিবসটি উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট -৪ আসনের বিএনপি’র নমিনেশন প্রত্যাশি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দৈনিক আট ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালে পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্যদিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অন্যতম দিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন-উৎপাদনের কারিগর হলো শ্রমিকরা। শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। কোন শ্রমিক যেন অবহেলার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আতিয়ার সরদার,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার রায়,মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক বাবুল, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জব্বার মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ হারুণ আর রশিদ, এসময় তিনি বলেন শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে যাতে কোন ধরণের অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিক-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। শ্রমিকদের সাথে মালিককে মিশে যেতে হবে। শ্রমিকরা মন-প্রাণ উজাড় করে কলকারখানায় কাজ করেন। শ্রমিকের সাথে সুসম্পর্ক স্থাপন এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিত করা মালিকের দায়িত্ব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মজনু মোল্লা।
এর আগে দিবসটি উপলক্ষ্যে মোরেলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোরেলগঞ্জ নব্বই রশি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। শোভাযাত্রায় শ্রমিক-মালিক-কর্মচারী, ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফকির রাসেল আল ইসলাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা