প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
নলডাঙ্গায় ধান বোঝায় পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ধান বোঝায় পিকআপ ও ভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত, এক শিশু আহত হয়েছে। নাটোরের নলডাঙ্গায় ধান বোঝায় পিকআপ ও ভ্যানের সংঘর্ষে শফির মিনা নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় তাজিম হোসেন নামে এক শিশু আহত হয়। নিহত শফির মিনা উপজেলার বাশিলা মধ্যপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ও আহত তাজিম হোসেন একই গ্রামের আমির হোসেনের ছেলে। বুধবার(৩০ এপ্রিল) সকালে উপজেলার বাঁশভাগ মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,পিকআপ গাড়িটি নলডাঙ্গা খোলাডাঙ্গা থেকে ধান নিয়ে পাবনা যাচ্ছিল। পথে বাঁশভাগ মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বৃদ্ধ শফির মিনা। এ সময় আহত হয় এক শিশু। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে যায় এবং পিকআপটি আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.