প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
বগুড়া শিবগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, বগুড়া রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থান বড় ব্রীজের পূর্বপার্শ্বে করতোয়া নদীতে গোসল করতে গেলে অজ্ঞাতনামা নারীর পা পিসলে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে সে মারা যায়।
স্থানীরা থানা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, মঙ্গলবার (২৯ই এপ্রিল) সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা নারী করতোয়া নদীতে গোসল করতে গেলে তার পা পিছলে নদীতে পড়ে যায়। পানিতে ডুবে সে মারা যায়। ঘটনাস্থলে নদীর পাড়ে তার পড়নের কাপড়চোপড়, একটি লাঠি, সাবান শ্যাম্পু পাওয়া যায়। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত মহাস্থান মাজার এলাকায় থাকতেন। এঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.