প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
বাসাইলে তামাক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: আসুন তামাকমুক্ত দেশ গড়ি" স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত সোমবার (২৮ এপ্রিল) বিকালে পৌরসভা কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম। উপজেলা নাটাবের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শার্লী হামিদ, সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন, যুব কর্মকর্তা মোঃ হযরত আলী, স্যানিটারী ইন্সপেক্টর মাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক (নাটাব) ইউসুফ আলী খান প্রমুখ। মতবিনিময় সভায় তামাকমুক্ত করণে বিভিন্ন মত প্রকাশ করেন বক্তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.