হোম » সারাদেশ » চকরিয়ায় নতুন কুঁড়ি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

চকরিয়ায় নতুন কুঁড়ি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

এইচ এম রুহুল কাদের , চকরিয়া : কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ইউনিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নতুন কুঁড়ি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের মিলনায়তনে স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হাবিবুল্লাহ মুনিরীর সভাপতিত্বে ও বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী নুর মোহাম্মদের সঞ্চালনায়  জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাকিহ উদ্দিন কাদের । বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল আমিন চৌধুরী , পরীক্ষা নিয়ন্ত্রক সরওয়ারুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, হল সুপার অ্যাড মোঃ সালাহ উদ্দিন কাদের, সাহারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়সল উদ্দিন আহমদ ।  কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল আলম, চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ কর্মকর্তা লুৎফুর রহমান, উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার মহসিন আনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খানে আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ।

সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মাওঃজয়নাল আবেদীন সিআইপি,মো: শাহাব উদ্দীন , নতুন কুঁড়ি মেধা বৃত্তি পরীক্ষার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তারেক, সৈয়দ হোছাইন, মোহাম্মদ শেফায়েত ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!