
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার মাদারভিটা গ্রামের মেহেদী হাসান মামুন (৩৫), নামের এক গার্মেন্টস শ্রমিকের বসতবাড়ীর জমি থেকে জোরপূর্বক বাঁশ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২৫ই এপ্রিল) সকাল অনুমান ১০ টার দিকে কালেরপাড়া ইউনিয়নের মাদারভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিক মেহেদী হাসান মামুন বাদী হয়ে মাদারভিটা গ্রামের আরিফুল ইসলাম (৪৫), আঁখি আক্তার (৪০), আম্বিয়া খাতুন (৫৫),সহ অজ্ঞাত ৪/৫ বিবাদী করে ২৬ই এপ্রিল দুপুরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ২৬,শতক বসতবাড়ীর জমিতে একাধিক গাছগাছালি ও বাঁশঝাড়সহ বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত মেহেদী হাসান মামুন ও তার পরিবার বসবাস করে আসছে। জীবিকার তাগিদে মেহেদী হাসান মামুন ও তাহার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন।
ওই সুযোগে গত ২৫ই এপ্রিল সকালে আরিফুল ইসলাম, আঁখি আক্তার, আম্বিয়া খাতুনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি যোগাযোগসে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে বাঁশের লাঠি ধারালো দা, কুড়াল ইত্যাদি নিয়ে সজ্জিত হয়ে মেহেদী হাসান মামুনের বসতবাড়ীর জমিতে থাকা ৫০০,শত পিচ বড় বাঁশ জোরপূর্বক কর্তন করে ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ বিষয়ে বিবাদী আরিফুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের জানান, ওই জমির মালিক আমি তাই আমি বাঁশ কর্তন করেছি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল