
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৪ইং শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নন্দীগ্রাম কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও মহাসিচব গোলাম মোস্তফা মতিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ, উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, সধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা ‘নিরাপদ সড়ক চাই’ সভাপতি জামাল হোসন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ফজলুল হক কাশেম ও সাধারণ সম্পাদক শাবান আলী।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ৫৮৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এরমধ্য ট্যালেন্টপুলে ৬৪ জন ও বিভিন্ন ক্যাটাগরিতে ৫১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান