
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল পাচারের সময় ৫ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিল।
আটক ব্যক্তিরা হলো, জেলার শাহজাদপুর উপজেলার মাদলা দক্ষিণপাড়া গ্রামের আকবর আলী শেখের ছেলে ট্রাক ড্রাইভার আলামিন শেখ (৩৮), একই উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের ফজল আলীর ছেলে হৃদয় (২৪), মৃত দিলবর প্রামানিকের ছেলে শরীফ (৩৫), কুড়িগ্রাম জেলার অনন্তপুর গ্রামের ফজলুর হক ফজুর ছেলে ড্রাইভার হেলাল উদ্দিন (৩৩) ও রাজশাহীর বড় শাকুয়া গ্রামের খয়ের আলীর ছেলে জাকির আলী (১৯)।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪ টা ১৫ মিনিটে সলঙ্গার পাটধারী বাজার এলাকায় সমবায় ট্যাংক লরী ফিলিং ষ্টেশনে দুটি ট্রাকের ড্রাইভার ও হেলপার নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা নিয়ে অবস্থান করছে। ঘটনাস্থলে ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় ঢাকা মেট্রো ট-১৫-৪৫৬৪ ট্রাকের ড্রাইভার আলামিনের সিটের নিচে ১০ কেজি গাঁজা ও ঢাকা মেট্রো ট-২২-৫৭২৬ হেলালের সিটের নিচে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধ মামলাসহ উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২