প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
মহাখালী আইপিএইচ স্কুল এন্ড কলেজ এর নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান

এম হিরন প্রধান : রাজধানীর মহাখালী আইপিএইচ স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার দুপুর ২টায় কলেজ মিলনায়তনে এ সভার অনুষ্ঠিত হয়।
আইপিএইচ স্কুল এন্ড কলেজ কলেজের অধ্যক্ষ এস কে খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি, হাসিনা আক্তার। নবগঠিত গভর্নিং বডির অনান্যরা হলেন, অভিভাবক সদস্য সেলিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি এবিএম গোলাম মস্তোফা, সদস্য সচিব কলেজ অধ্যক্ষ মোঃ শাহিদুল করিম খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহাখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহাখালী সপ্তর্ষি সংসদের সভাপতি মো: শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক এস এম সেলিম, সাংবাদিক আবুল মোতালিব মাহমুদ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক, অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে শুরুতে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.