
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিস্টার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভরনিয়ার সাবুডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক ওই এলাকার খমিরউদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষি কাজের জন্য বিদ্যুৎচালিত মোটর পাম্প চালু করার পরে পুকুর পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় মিস্টার আলী। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই কৃষকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল