হোম » সারাদেশ » দোহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় 

দোহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় 

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষে এ সভা হয়।

সভায় স্থানীয় সাংবাদিকেরা দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও নার্স সহ জনবল সংকট, অকেজো হয়ে দুই বছর ধরে তালাবদ্ধ গ্যারেজে পড়ে থাকা এ্যাম্বুলেন্স সচল করা ও এ্যাম্বুলেন্স চালকের পদ সৃজন করে শূন্য পদে নিয়োগ প্রদান, কয়েক বছর ধরে অকেজো পড়ে থাকা এক্সরে যন্ত্রের স্থলে নতুন এক্সরে যন্ত্র স্থাপন, সীমানা প্রাচীর ভেঙে পড়ে নিরাপত্তার অভাব, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন- দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু, দোহাজারী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংবাদিকদের মধ্যে দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, আবিদুর রহমান বাবুল, আজগর আলী সেলিম, ফয়েজুর রহমান, এস এম রাশেদ, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, মো.শহীদুল ইসলাম, কামরুল ইসলাম মোস্তফা, জাবের বিন রহমান আরজু প্রমুখ।

পরে হাসপাতালের ডেন্টাল ইউনিটে আনা নতুন ডেন্টাল চেয়ার ইনস্টল কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠক করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!