
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্ৰামে মাছ ধরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা বাবুল এবং তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন ফারুক মিয়ার ছেলে মোকারিম (১৬) এর উপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
গুরুতর আহত মোকারিম কে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ তার মৃত্যু হয়। নিহত মোকারিমের আপন আরেক চাচা হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে ঝগড়া হয় তারপর বাবুল ও তার ছেলে মনির ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোকারম কে হত্যা করেছে। আমি ফেরাতে গিয়ে আহত হয়েছি। আমরা হত্যাকারী বাবা-ছেলের উপযুক্ত শাস্তি চাই।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান