হোম » সারাদেশ » নওগাঁর  প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমান রতনের স্মরণসভা 

নওগাঁর  প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমান রতনের স্মরণসভা 

জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর প্রবীণ সাংবাদিক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মাসুদুর রহমান রতনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে নওগাঁ জেলা প্রেসক্লাব।  এ সময় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের সহধর্মিনী, একমাত্র কন্যা সন্তান, জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, কায়েস উদ্দিন, এমদাদুল হক সুমন, নবীর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, নওগাঁ রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেকসহ জেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় প্রয়াত মাসুদুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার পরিবারের সদস্য ও  দীর্ঘদিনের সহকর্মীরা। পরে মাসুদুর রহমানের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রয়াত মাসুদুর রহমান রতন সর্বশেষ দৈনিক ডেসটিনি পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!