
আল মাহমুদ দোলনঃপঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে ‘ডে কেয়ার সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটরিয়ামের ২য় তলায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক সাবেত আলী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার(ভূমি) এসএম ফুয়াদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার কর্মজীবি মা ও তাদের সন্তানদের সুবিধার কথা মাথায় রেখে জেলা প্রশাসন পঞ্চগড় এর অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে ৬০০ স্কয়ার ফুটের ২ কক্ষ বিশিষ্ট এ ডে কেয়ার সেন্টারে শিশুদের জন্য রয়েছে বড় ও ছোট মিলিয়ে ১১০টি খেলনা ও বিশ্রামের জায়গা। এসময় আগত অতিথিদের মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন উপজেলা সাংস্কৃতিক পরিষদের শিশুরা।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ