
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। মিছিস শেষে বিএনপির নেতাকর্মীরা রোববার বেলা ১০ টার দিকে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন।
এরআগে শনিবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে । মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শরাফত আলী মঞ্জু বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির সদস্য শিবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রিসাত করিম নয়ন,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসলাম। বিক্ষোভ মিছিলে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেনের ওপর পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমান হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় শুক্রবার দুপুর গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আজাদ হোসেনের ভাই পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাজ্জাক বাদী হয়ে ১৫ জন কে আসামি করে থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি হাফিজুর ইসলাম কে শুক্রবার সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকে থানায় সোপর্দ করে। পরে রাতে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি, আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তিনি দাবি করেন এই ঘটনা দলীয় কোন কোন্দল নয় ব্যক্তিগত শত্রুতার জের ধরে হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ