প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
বগুড়া শাজাহানপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোনীত হলেন পারতেখুর দাখিল মাদ্রাসার সভাপতি

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার পারতেখুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শাজাহানপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সজিবুল আলম সজিব। গত (১৬ই এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধান সুপার মোমিনুল ইসলাম সদস্য সচিব, অভিভাবক সদস্য পদে খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মহসিন আলী সাজু, সাধারণ শিক্ষক সদস্য পদে আতিকুর রহমান। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার(প্রশাসন) প্রফেসর মোঃ আবদুছ সাত্তার মিয়া সভাপতির মনোনয়নসহ ৪ সদস্যের এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেন।
উল্লেখ, নবাগত সভাপতি তরুন প্রজন্মের প্রতিনিধি শাজাহানপুর প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিবের দাদা আশেকপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামছ উদ্দিন সরদার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ১৯৮৩ সালে এ প্রতিষ্ঠান প্রতিষ্টা করেন৷ জীবদ্দশায় তিনি সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের দেখ ভাল করে গেছেন। দাদার মৃত্যুর পর সজিবের চাচা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি বিএনপি নেতা সাইদুজ্জামান তারা সভাপতির হাল ধরেন। এর মাঝে সভাপতির পদ বাগিয়ে নেন আওয়ামী শকুন বাহিনী। প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ ও শিক্ষকদের নানামুখী অত্যাচার করে অতিবাহিত করে তাদের সময়কাল।
কাঁদা মাটি দিয়ে গড়ে উঠা প্রতিষ্ঠান সরকারি বরাদ্দ ছাড়াই এলাকাবাসী ও দানবীরদের সহযোগিতায় কেবল মাত্র টিন শেডে রূপান্তরিত হয়েছে। বিগত পতিত সরকারের আমলে এ প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। নানাবিধ প্রতিবন্ধকতা উপেক্ষা করে ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলীদের অকান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উপজেলার মধ্যে বর্তমানে চোখে পড়ার মত।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.