প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
দর্শনায় আর্ন্তজাতিক চেকপোষ্টের রুমে পুলিশ কনষ্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো:তারিকুর রহমান (চুয়াডাঙ্গা প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আর্ন্তজাতিক চেকপোষ্টে কর্মরত এক পুলিশ কনষ্টেবলের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত সহকর্মীরা কনষ্টেবল শামীম রেজা সাজু (৩২)(নং৯৫১৫১৭৯১১৫)কে তার রুমে ডাকতে যেয়ে বন্ধ ঘর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দর্শনা থানার পুলিশকে খবর দেয়।
পরে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে আসে ও উদ্ধতন কর্মকর্তাদের অবগত করেন।পরে দরজা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে সে রাতে যে কোন সময়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহতা করেছে।নিহত কনেস্টবল কুষ্টিয়া মীরপুর ঝুটিকাডাঙ্গা গ্রামের হাসেম আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.