
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শুভ নববর্ষ ১৪৩২” এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংগঠন।
সোমবার ১৪ এপ্রিল, ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে “শুভ নববর্ষ ১৪৩২” এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এর পর দিনব্যাপী চলে বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো: ফারুক হোসেনসহ জেলা পুলিশের উর্ধবতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২