
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২০ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন।
আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি গ্রামের মুহাম্মদ সেলিম ও রাজিয়া বেগম। পুলিশ জানায়, শনিবার রাতে চৌধুরী পাড়া বৌদ্ধ বিহারের সামনে অস্থায়ী চেক পোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তারা নিজেদের হেফাজত থেকে ১০ রাউন্ড করে গুলি বের করে দেয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গুলিগুলো পলাতক এক আসামির বলে তারা জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন