
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল ) রাতে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থানে মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয় তাকে। আটককৃত শহিদুল হরিপুর উপজেলার মারাধার( উত্তর পাড়া) এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ আরশেদুল হক এর নেতৃত্বে এএসআই নয়ন, এএসআই মাজেদুল ও সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, উক্ত আসামির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মাদক মামলা দায়ের করা হচ্ছে। রাণীশংকৈল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং চলমান থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার