
চন্দনাইশ)চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশের দোহাজারীতে দখলদার ইসরাল কর্তৃক স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নির্বিচারে গণহত্যাযজ্ঞের প্রতিবাদে দোহাজারীর সর্বস্তরের জনসাধারণর আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ই এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফুলতলা,দেওয়ান হাট প্রদক্ষিণ করে পূনরায় দোহাজারীতে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিল জনসমুদ্র পরিনত হয়ে দোহাজারী হয়ে উঠে যেনো এক টুকরো ফিলিস্তিন। দোহাজারী সহ আশেপাশের বিভিন্ন এলাকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। এ সময় হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফিলিস্তিন-বাংলাদেশের পতাকা হাতে ফ্রি ফিলিস্তিন ফ্রি ফিলিস্তিন স্লোগানে মুখরিত হয়ে উঠে দোহাজারীর রাজপথ।
আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক মো. আরজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, আল বালাগ ইসলামী সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুফতি ওবাইদুল্লাহ, দোহাজারী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, দোহাজারী বিএনপির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, দোহাজারী জামায়েতে ইসলামী আমীর জমির আদনান, কালিয়াইশ আমির বশর সিদ্দিকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্বের সভাপতি মৌলানা ইউনুছ, খাগরিয়া ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ওসমান ওমরী,
ওবাইদুল হাসান ইমন সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, হাজারী শপিং সেন্টারের সাধারণ সম্পাদক মুহিম বাদশা, ছাত্রদল নেতা বাবর, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা আনাস মুহাম্মদ, দোহাজারী উল্লাপাড়া হাজী নেয়াজ আলী জামে মসজিদের ইমাম মওলানা ওবাইদুল্ হক আল কাদেরী, ইসলামি আন্দোলন দোহাজারী প্রতিনিধি আবু বক্কর, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি ফাহিম আজমাল ইয়াশ। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাইফুদ্দিন, জুবায়ের, আশরাফুল ইসলাম, রাসিমুল্লাহ, সৈয়দ মুহাম্মদ মাহি সহ আরো অনেকেই।
সমাবেশে অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে জাতিসংঘ সহ বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর প্রতি ফিলিস্তিনে ইসরায়েলী বর্বর হামলা বন্ধ সহ ইসরায়েলকে দখলদার হিসেবে ঘোষণা করার আহবান জানান। এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে সকল প্রকার ইসরায়েলী পণ্য নিষিদ্ধ ঘোষণা ও দেশবাসীর কাছে বয়কট করার আহবান জানান। এবং ফিলিস্তিনে বাংলাদেশ থেকে পর্যাপ্ত অর্থনৈতিক, চিকিৎসা ও প্রয়োজনে সামরিক সহয়তা পাঠানোর আহবান জানান। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দোহাজারী মাদ্রাসার মুহতামীম আল্লামা হাবীবুল্লাহ হাশিমপুরী।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার