হোম » সারাদেশ » রাণীশংকৈলে ভারতীয় রুপিসহ আটক-১

রাণীশংকৈলে ভারতীয় রুপিসহ আটক-১

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১ লক্ষ ভারতীয় রুপিসহ হোসেন আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৩। শনিবার দুপুরে উপজেলার নেকমরদ কলেজ মোড় এলাকা থেকে  গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় রুপিসহ তাকে আটকের পর রাণীশংকৈল থাকায় হস্তান্তর করে র‍্যাব।
আটক হোসেন আলী পাশ্ববর্তী উপজেলার হরিপুরের গেদুরা ইউনিয়নের সুন্দরী মোড় এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!