
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১ লক্ষ ভারতীয় রুপিসহ হোসেন আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৩। শনিবার দুপুরে উপজেলার নেকমরদ কলেজ মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় রুপিসহ তাকে আটকের পর রাণীশংকৈল থাকায় হস্তান্তর করে র্যাব।
আটক হোসেন আলী পাশ্ববর্তী উপজেলার হরিপুরের গেদুরা ইউনিয়নের সুন্দরী মোড় এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন