প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
বগুড়া ধুনটে আসামী ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে পুলিশের উপর হামলার অভিযোগে শ্রমিকদল নেতা গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পুলিশকে মারধর করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে শ্রমিক দল নেতা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।এঘটনায় পুলিশ বাদী হয়ে একই দলের নারী পুরুষ সহ ১১ জন ও অজ্ঞাত নামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ধুনট পৌর শহরের চর ধুনট গ্রামে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুনর রশিদ জানান গত (১১ই এপ্রিল) রাত্রে ডিউটি করার সময় গোপন সংবাদে জানতে পারি একটি মামলার আসামীরা ধুনট পৌর এলকার চর ধুনট গ্রামে ধুনট পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদের বাড়িতে আবস্থান করছে।
আমি ওই মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে ওসি স্যারকে অবগত করি। ওসি স্যারের নির্দেশে রাত ১টা ৩০ মিনিটের দিকে এ,এসআই সেলিম শেখ ও দুই জন কনষ্টেবল সহ পুলিশ পিকআপ নিয়ে চর ধুনট গ্রামে শ্রমিক দল নেতা আব্দুল মজিদের ঘর থেকে এজাহার ভুক্ত আসামী মহা আলম জীবনকে গ্রেপ্তার করি। এসময় শ্রমিক দলের নেতার স্বজনেরা পোষাক পরিহিত পুলিশদেরকে ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে ঘরের টিনের বেড়ায় লাঠি দিয়ে উচ্চ শব্দে আঘাত করতে থাকে।
তাদের চিৎকারে মহিলা সহ অন্তত ২০/২৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতা আব্দুল মজিদের নেতৃত্বে আসামী মহা আলমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া চেষ্টা চালায়। আসামীকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা পুলিশ উপর হামলা চালিয়ে মারধর করে। এতে এসআই হারুনর রশিদ সহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়। আহত এসআই হারুনার রশিদ আরো জানান, তারা একপর্যায়ে আহত পুলিশ সদস্যদের জিম্মি করে রাখে। অবস্থার বেগতিক দেখে থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনা স্থালে উপস্থিত হয়ে ধুনট পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদকে গ্রেপ্তার করে ও জিম্মিদশা থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়।
পুলিশের উপর হামলার বিষয়টি দুঃখ প্রকাশ করে উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আসাদুল ইসলাম বলেন, আব্দুল মজিদ পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। দলের দায়িত্বশীল পদে থেকে অপকর্ম করলে তার দায়ভার দল বহন করবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দয়ের করা হয়েছে। রাতেই মুল হোতা শ্রমিক নেতা আব্দুল মজিদ সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.