হোম » সারাদেশ » প্রবাসীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে প্রশাসন : চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম 

প্রবাসীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে প্রশাসন : চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম 

এইচ এম রুহুল কাদের , চকরিয়া : প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে । তাদের কষ্টার্জিত আয়ের ভ্যাটে সরকারি চাকরিজীবীদের বেতন হয় । প্রবাসীদের যেকোনো সমস্যায় চকরিয়া থানা পাশে থাকবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম । দলাদলি, অনিয়মের কারণে সমিতি ভেঙ্গে যায় তাই সেদিকে খেয়াল রাখতে হবে । চকরিয়া প্রবাসী ইউনিয়ন নামে দ্বিতীয় কোনো সংগঠন রেজিষ্ট্রেশন দেয়া হবে না ।

সব প্রাবাসীদের এক নামের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন বিশেষ অতিথি, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন ।  শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় নলবিলা বিট সংলগ্ন প্রবাসী ইউনিয়নের নিজস্ব জায়গায় আয়োজিত  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপরোক্ত কথা বলেন।

চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মুবিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক জুবায়দুল হক,এভার গ্রীন হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল । প্রবাসী ইউনিয়নের সহসভাপতি আব্দুল খালেক, নির্বাহী সদস্য মোহাম্মদ সাগর , সিরাজুল ইসলাম, মোহাম্মদ আমিনসহ বিভিন্ন দেশের প্রবাসী সদস্য ও প্রবাসী পরিবারের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!