
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে । তাদের কষ্টার্জিত আয়ের ভ্যাটে সরকারি চাকরিজীবীদের বেতন হয় । প্রবাসীদের যেকোনো সমস্যায় চকরিয়া থানা পাশে থাকবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম । দলাদলি, অনিয়মের কারণে সমিতি ভেঙ্গে যায় তাই সেদিকে খেয়াল রাখতে হবে । চকরিয়া প্রবাসী ইউনিয়ন নামে দ্বিতীয় কোনো সংগঠন রেজিষ্ট্রেশন দেয়া হবে না ।
সব প্রাবাসীদের এক নামের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন বিশেষ অতিথি, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন । শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় নলবিলা বিট সংলগ্ন প্রবাসী ইউনিয়নের নিজস্ব জায়গায় আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপরোক্ত কথা বলেন।
চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মুবিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক জুবায়দুল হক,এভার গ্রীন হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল । প্রবাসী ইউনিয়নের সহসভাপতি আব্দুল খালেক, নির্বাহী সদস্য মোহাম্মদ সাগর , সিরাজুল ইসলাম, মোহাম্মদ আমিনসহ বিভিন্ন দেশের প্রবাসী সদস্য ও প্রবাসী পরিবারের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল