
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়ালঘরে আগুন লেগে শেফালী আক্তার নামের এক কৃষাণীর ৩ টি গরুসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ওই কৃষাণীর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন হঠাৎই গোয়াল ঘরে আগুন লাগে। এতে গোয়ালঘরে থাকা তিনটি গরুসহ ১৫ মন চাল ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সরকারি ভাবে আর্থিক সহযোগিতা চেয়ে কৃষাণী শেফালী আক্তার জানান, নিজের ও স্বামীর সঞ্চয় করা টাকা গুলো দিয়ে গরু লালন পালন করতেন।
এগুলোই তাদের শেষ সম্বল ছিলো। সবকিছু পুড়ে আমার স্বপ্ন ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা